1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আ. লীগ আমলে নিয়োগকৃত ডিলারদের বাতিলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তরুণদের মাঝে বাড়ছে কোলন ক্যানসার, নিয়ন্ত্রণের ৫ উপায় ভারতের অভিনেত্রী ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?  কোচকে হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটার নিষিদ্ধ একসঙ্গে খেলবেন বাবা-ছেলে,অপেক্ষায় ফুটবল দুনিয়া হাতকড়া পরেই বোনের জানাজায় সাবেক ছাত্রলীগ সভাপতি, প্যারোলে অংশগ্রহণ কালিয়াকৈরে ৭০ কেজি গাজাসহ আটক ২ বাংলাদেশি উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কামারখন্দে অচেনা রোগে নষ্ট হচ্ছে ধান, প্রণোদনা না পেয়ে দিশেহারা কৃষক বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না, দেশের প্রধান বন্দর

কোচকে হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটার নিষিদ্ধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

কোচের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতের পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি)।

 

 

 

নিষেধাজ্ঞার মুখে পড়া ক্রিকেটাররা হলেন জে কার্থিয়েয়ান, এ অরবিন্দরাজ এবং এস সান্তোষ কুমারন। অভিযোগ অনুযায়ী, তারা পুদুচেরি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ভেঙ্কটারামনের ওপর হামলা চালান এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন।

 

 

সিএপির বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি ঘটে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে। এ ঘটনায় সেডুরাপেট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক চার্জশিট দাখিল হয়েছে। বর্তমানে বিষয়টি পুদুচেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–৪ আদালতে বিচারাধীন রয়েছে।

 

অভিযোগের গুরুত্ব বিবেচনায় সিএপি তাৎক্ষণিকভাবে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে স্থগিত করে। একই সঙ্গে তাদেরকে সিএপি সিয়েচেম ক্যাম্পাসসহ সংস্থার নিয়ন্ত্রণাধীন সব স্থাপনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

 

এছাড়া তাদের পুদুচেরি দলের হয়ে দেশি ও আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও বন্ধ রাখা হয়েছে। আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে সিএপি। পুদুচেরি সর্বশেষ রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মৌসুমে অংশ নেয়। সাত ম্যাচে মাত্র এক জয়ে গ্রুপ ডি’তে তারা ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com