
অনলাইন ডেস্ক
বিজেপি ২০৭টি আসনে জিতে পশ্চিমবঙ্গের মসনদ দখল করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কে হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী? মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতোমধ্যেই জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের দলনেতা বাছাই প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। তবে কবে তারা কলকাতায় আসবেন সেই বিষয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিজেপির একটি সূত্রের দাবি, আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার কলকাতার কোনো হোটেলে এই বৈঠকটি হতে পারে। যে কোনো রাজ্যেই বিধানসভা ভোটের পরে পরিষদীয় দলনেতা বাছাইয়ে সংশ্লিষ্ট রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন।
সেই হিসেবে পশ্চিমবঙ্গেও বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে আলোচনা করেই অমিত শাহ মাঝি ঠিক করবেন, কাকে বসানো হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে। তবে মুখ্যমন্ত্রীর চেয়ারে শেষ পর্যন্ত অমিত শাহরা কাকে বসাবেন সবার নজর আপাতত সে দিকেই।
পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক নাম চর্চায় থাকলেও পাল্লা কার ভারী, তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বিজেপির কোনো শীর্ষ নেতা। তবে মুখ্যমন্ত্রীর হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী।
এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং আরেক সাবেক রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষ, বিধায়ক সৌরভ শিকদারও।