1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩ পরিত্যক্ত কূপে মৃত্যুফাঁদ: ছাগল বাঁচাতে গিয়ে নিভে গেল চারটি প্রাণ তারাগঞ্জে পাট ক্ষেত দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার কৃষির বাণিজ্যিকীকরণে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণমন্ত্রী

কৃষক কার্ডেই মিলবে সার, বীজ, ঋণ : প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬১ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে। কৃষকদের কৃষি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই কার্ড দিয়ে তারা যেমন, সার কীটনাশক, বীজ পাবেন, তেমনি কৃষি ঋণও পাবেন। ইতোমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি।

 

 

 

শনিবার (২ মে) দুপুরে ১২ কোটি টাকা ব্যয়ে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ঐতিহাসিক বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

 

 

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশের নারীদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদানের কাজও শুরু হয়েছে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com