1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিক ও তিন পাচারকারীকে আটক  হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ মেয়েদের শিক্ষাব্যবস্থা ‘ডিগ্রি পর্যন্ত’ ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া  বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হাঁটু পানিতে ডুবে পথচলা: নিষ্কাশনের অভাবে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও গ্রামবাসী কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি, সাহায্যের অনুরোধ ঝড়ে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেল গৃহবধূর পেট্রোল আছে, পাম্পে নেই আগের মতো ক্রেতার ভিড় শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে, ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি, সাহায্যের অনুরোধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

আশরাফুল ইসলাম আকন্দ,গাইবান্ধা প্রতিনিধি 

 

 

গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী স্কাউটার আশেফ আলী (১৪) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে সে রংপুরের ডক্টরস্ ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

 

মাত্র কয়েক দিন আগেও যে কিশোরটি রোভার স্কাউটসের পোশাকে চনমনে থাকত বন্ধু বান্ধব আর শিক্ষকদের সঙ্গে হাসি‌ ঠাট্টা আর পড়াশোনায় মেতে থাকত সেই আশেফের জীবন প্রদীপ আজ নিভু নিভু।তারুণ্যদীপ্ত সেই চঞ্চলতা হারিয়ে গেছে হাসপাতালের চার দেয়ালের মাঝে গত তিন দিন ধরে নিস্তেজ শরীরে হাসপাতালের বিছানায় শুয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে আশেফ।

 

চিকিৎসকরা জানিয়েছেন তার একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্যটি সামান্য সচল রয়েছে বাঁচার তীব্র আকুতি নিয়ে সে শুধু নীরবে চোখের জল ফেলছে আশেফের বাবা মোস্তফা কামাল ছেলের এই কঠিন সময়ে চিকিৎসার বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে চোখের সামনে ছেলের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আশেফের পরিবারের পক্ষ থেকে সমাজের সকল বিত্তবান ব্যক্তি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ জানানো হয়েছে ।

এক কিশোরের অকাল মৃত্যু রোধ করতে এবং তাকে আবারও বিদ্যালয়ের প্রাঙ্গণে ফিরিয়ে আনতে আপনার সামান্য সাহায্যই হতে পারে তার বেঁচে থাকার নতুন অবলম্বন।

 

সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:পিতা- মোঃ মোস্তফা কামাল০১৭১৩-৬২০৮১৭(বিকাশ পার্সোনাল) বাসা – সাদুল্লাপুর(শহীদ মিনার সংলগ্ন) গাইবান্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com