1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মেসির আরেকটি মাইলফলক রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার:  ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের মিলছে স্বস্তি  কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু ‘মা, তোমায় অনেক ভালোবাসি’আজ মা দিবস সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা কাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় আসিফ (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকাল ৯টার দিকে উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত। রোববার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিষয়টি জানতে পারে। অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় এবং নিহত ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com