1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা সংসদে ভূমিকা রাখতে দলীয় নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাস্তার মাঝে গাছ রেখেই চলছে সংস্কার: চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ বিয়ের স্বীকৃতি চাইতেই প্রেমিকা ও গর্ভের সন্তান হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড তাড়াশে খড়ের গাদায় আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা মেধা ও স্বীকৃতির মিলনমেলা: ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ১২৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৫ হাজার টাকা সংবাদ প্রকাশের পর বদলানো হলো পচা দুর্গন্ধযুক্ত ভিজিএফের চাল উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল

কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০ Time View

 

 

আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. বিপাশা হোসাইন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহের লক্ষ্যে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে এবং উপজেলা কৃষি অফিস থেকে কৃষক সরবরাহকৃত তালিকা থেকে ধান সংগ্রহ করা হবে।

 

এ বছরে বোরো মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নের কৃষক এবং মিলারদের কাছ থেকে থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৬৭৯ মেট্রিক টন, প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ১ হাজার ৪শত ৯৩ মেট্রিক টন সংগ্রহ করা হবে। সরকারিভাবে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম ১৮ মে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম তালুকদার ছাড়াও ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিলার হাজী মনোয়ার, কৃষক রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com