সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে ধানের শীষের প্রার্থী সেলিম রেজার পক্ষে কাজিপুরে ব্যাপক গণসংযোগ করেছে রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মো. এনামুল হকের নেতৃত্বে গণসংযোগ করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে আলমপুর বাজার, মেঘাই বাজার, সালাহভোরা বাজার, শিমুলদাইর বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ।
এ সময় রাজশাহী বিভাগীয় ওলামা দল সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও কাজিপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মো. আবু বক্কার সিদ্দিকী, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, কাজিপুর উপজেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব মো. মজনু মিয়াসহ কাজিপুর উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







