
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে ১৮শ’র বেশি দুঃস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া থেকে ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১৮২৯ জন রোগীগে চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ৬৫৪ জন পুরুষ, ৯৪৫ জন নারী ও ২৩০ জন শিশু এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এদিকে প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ রোগীদের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কৃতজ্ঞতা প্রকাশ করেন গরীব-দুঃখীরাও।