1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

কাউনিয়ায় স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার! 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:
কাউনিয়ায় বিয়ের ছয় মাসের মাথায় স্বামীর বাড়িতে  আয়েশা পারভীন সুখি (১৯) নামের এক গৃহবধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানাগেছে  শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে  উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জুয়েল মিয়ার  স্ত্রী আয়েশা পারভীন সুখি(১৯)নিজ ঘরে ঘুমিয়ে পরে। পরে পরিবারের লোকজন বিশেষ কাজে ঘরে প্রবেশ করে দেখেন ওড়না পেচিয়ে ফাঁস লাগানো গৃহবধূর  লাশ ধর্ণার সাথে ঝুলছে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তবে সে আত্মহত্যা করেছে, না কী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে এলাকায় জল্পনা কল্পনা শুরু হয়েছে। ঘটনার পরে ওই গৃহবধূ’র আত্মীয় স্বজন উত্তেজিত হয়ে জুয়েল এর বাড়িতে হামলা চালায় বলে জানাগেছে।

মাত্র ছয় মাস আগে হারাগাছ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের কন্যা আয়েশা পারভীন সুখি (১৯) এর সাথে কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র জুয়েল মিয়ার বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তাদের মধ্যে  দাম্পত্য কলোহ বিবাদ চলে আসছিল।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রির্পোট পাওয়ার পর বুঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com