1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

কলা খেলে কি স্ট্রোকের ভয় এড়ানো যাবে? জানুন বিশেষজ্ঞদের মত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৬ Time View

 

দৃশ্যপট ডেস্ক:

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার অনেক সময় ‘নিঃশব্দ ঘাতক’ নামে পরিচিত। কারণ বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে, তাদের রক্তচাপ বেড়ে গেছে। অথচ এই অজান্তে বেড়ে যাওয়া চাপই একসময় তৈরি করে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি।

 

 

চিকিৎসকদের মতে, ওষুধের পাশাপাশি কিছু সহজ খাদ্যাভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তার মধ্যে অন্যতম হলো রোজ একটি কলা খাওয়া।

কেন কলা রক্তচাপ কমাতে সাহায্য করে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কলায় থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এটি শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

আমেরিকান জার্নাল অফ ফিজিওলজি-রেনাল ফিজিওলজির এক গবেষণায়ও বলা হয়েছে— যাদের খাদ্যতালিকায় পটাশিয়াম বেশি থাকে, তাদের উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে কম।

শরীরের সোডিয়াম কমায়

একটি মাঝারি আকারের কলায় প্রায় ৪০০-৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই উপাদান প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয়।

অন্যদিকে, জাঙ্ক ফুড বা প্রসেসড খাবারে থাকে প্রচুর সোডিয়াম, যা রক্তচাপ বাড়ায়। তাই এসব খাবার খেলে প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই কলা রাখা দরকার।

মানসিক চাপ কমাতেও কাজ করে

কলা শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখে। এতে থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে, ঘুম ভালো করে এবং স্ট্রেসজনিত রক্তচাপ বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখে।

ফাইবারে ভরপুর কলা রাখে হৃদযন্ত্রের যত্নে

কলার ফাইবার শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমায় ও হজমে সাহায্য করে। ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং হৃদরোগের ঝুঁকিও কমে।

 

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়মিত শরীরচর্চা, কম লবণ খাওয়া, জাঙ্ক ফুড থেকে দূরে থাকা এবং প্রতিদিন একটি করে কলা খাওয়া হতে পারে সহজ ও প্রাকৃতিক উপায়।

তবে কারও যদি রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কলা খাওয়া উচিত।

সূত্র : কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com