1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য  রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বিশ্ব পরিবেশ দিবসে নব দম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী  ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

রাজীব কুমার মালো,নলছিটি(ঝালকাঠী) প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে ৫ই জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

জুম্মার নামাজ শেষে নলছিটির বিভিন্ন মসজিদের মুসল্লিরা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নলছিটি বাস স্ট্যান্ডে শহীদ সেলিম তালুকদার চত্তরে এসে জড়ো হন এবং সংক্ষিপ্ত সভা করেন।

এতে বক্তব্য রাখেন নলছিটি মডেল মসজিদের ইমাম মুফতি আতিকুর রহমান,কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবু সালেহ,চঞ্চল হোসেন,মামুন হাওলাদার,শহীদ ওসমান হাদির ছোটো ভগ্নিপতি মো:আমির হোসেন হাওলাদার প্রমূখ।

এসময় বক্তারা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করা বিপ্লবী শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।এছাড়াও তারা বলেন,সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া ইঙ্গিতপূর্ণ মন্তব্য যা প্রমাণ করে ওসমান হাদির হত্যায় ভারতীয় গোয়েন্দাদের সম্পৃক্ততা থাকতে পারে তাই জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের যে স্বাধীন তদন্ত হবার কথা ছিলো তার অগ্রগতি জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান।

এবং বক্তারা আরও বলেন,ভারতের সাথে বন্দী বিনিময় প্রত্যার্পন চুক্তি থাকলেও কেন ওসমান হাদির খুনিদের ভারত থেকে সরকার ফিরিয়ে আনতে পারঁছে না সেই প্রশ্নও তোলেন এবং এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের গড়িমসির কারন জনসম্মুখে প্রকাশের দাবি জানান।

 

বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লিরা অংশগ্রহণ করেন,মিছিল শেষে বক্তব্য ও জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com