1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির নবীপ্রেমের জনসমুদ্রে বদলে যাবে চট্টগ্রামের চেনা চিত্র রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার প্রাথমিকে শিগগিরই ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: ববি হাজ্জাজ পানির ট্যাঙ্কে চেতনানাশক মিশিয়ে ৭ জনকে অচেতন, টাকা-স্বর্ণালঙ্কার লুট সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

এখন ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার সময় : নুরুদ্দিন অপু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ Time View

 

 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

 

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, নির্বাচনের লড়াই মাঠেই শেষ, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

 

পোস্টে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু লেখেন, আলহামদুলিল্লাহ, এ বিজয় কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়; এটি গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিজয়। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে এবং সেই অধিকার রক্ষার ফল হিসেবেই এই বিজয় এসেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুরুদ্দিন অপু।

 

তিনি বলেন, তাদের দূরদর্শী নেতৃত্ব ও সুদৃঢ় দিকনির্দেশনায় বিএনপি আজ সংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক অবস্থানে পৌঁছেছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা মাঠেই শেষ হয়েছে। এখন বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে শরীয়তপুরের উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামকেও ধন্যবাদ জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সবাইকে অভিনন্দন জানান।

বিজয়ী প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব শরীয়তপুর গড়ে তুলতে চান। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

আগামী পাঁচ বছর জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, শরীয়তপুরকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে সবার দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com