
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মোঃ আজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন সিরাজগঞ্জে জেল হাজতে অসুস্থ্য হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ মনিরুজ্জামান মন্ডল জানান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আজাদ হোসেন আজাদের বিরুদ্ধে বিস্ফোরণ মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।