1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

উল্লাপাড়ায় ৩০০ শিক্ষার্থীর মাঝে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি নাঈম উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ৩০০ টি বনজ ও ফলদগাছের চারা বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখার সভাপতি অধ্যাপক রাশেদা সুলতানা রোজীর সভাপতিত্বে এবং সাংবাদিক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমি এ কর্মসূচির শুভউদ্বোধন করে তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের এ বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশ রক্ষায় অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সুস্থ ও সুন্দর আগামী গড়তে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলার জন্য বসুন্ধরা শুভসংঘের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, বসুন্ধরা গ্রুপের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এবং পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী আকন্দ। তিনি বলেন, “আজকের এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।” তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান তারেক রহমানের ঘোষিত ‘একটি শিশু, একটি গাছ’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে শুভসংঘের সভাপতি রাজু ভাইসহ সকল শুভাকাঙ্ক্ষী চমৎকার ভূমিকা রেখেছেন। এই প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তিনি বসুন্ধরা শুভসংঘের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

এ সময় আরে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শাহনাজ পারভীন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জুলফিকুর রহমান, বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য স্বপ্না খাতুন, জান্নাতুল, সাংবাদিক আলামিন হোসেন, এনামুল হক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আজমল হক তালুকদার, সালাম শেখ, পল্লী চিকিৎসক গোলাম সালেক নেতৃবৃন্দসহ শুভসংঘের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com