1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ‎৪৯ বিজিবির অভিযানে যশোরে প্রায় আড়াই কোটি টাকার ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১ সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

উল্লাপাড়ায় বিনা অনুমতিতে স্কুলের গাছ কাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৩ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের অনুমতি না নিয়ে স্কুল আঙ্গিনার ২১ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগে  উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে সোমবার সকালে এ নোটিশ প্রদান করা হয়।
অভিযোগকারী জাহাঙ্গীর ও শাহজালাল জানান, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে সরকারের অনুমতি ছাড়াই ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার স্কুল আঙ্গিনায় থাকা ২১ টি বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে গোপনে বিক্রির জন্য পায়তারা করছিলো। যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা। বিষয়টি জানাজানি হলে কর্তনকৃত গাছ বিক্রয়ের সময় বাঁধা দেয় গ্রামবাসী। গ্রামবাসী পরে খবর নিয়ে জানতে পারে সরকারের অনুমতি ছাড়াই তিনি এ গাছগুলো কেটে গোপনে বিক্রির চেষ্টা করছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম ও শাহ জালাল নামের দুই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com