
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।