1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হেলমেট ও লাইসেন্স নেই: সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা ক্যারামের আড়ালে জমজমাট জুয়ার আসর, নিঃস্ব হচ্ছে কালিয়াকৈরের পরিবার শেষ হলো চার দশকের পথচলা, ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন কামারখন্দের ১৩ বছর বয়সী এক কিশোর আট দিন ধরে নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের চোখে একটাই স্বপ্ন—একদিন জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে দেশের হয়ে মাঠে নামা

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালকও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

 

পরে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছাতে বিলম্ব হওয়ায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে অসংখ্য পরিবহন ও যাত্রী।

 

পরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেন।

 

নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপ চালক।

 

পরে এ দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশকে ফোনে জানানো হলেও তারা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পরে তারা পুলিশের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে নিহতের মরদেহ সড়কে রেখে অবরোধ শুরু করেন।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি জাগো নিউজকে জানান, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বিষয়টি বুঝিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। আর মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

তিনি আরও জানান, ওই বেপরোয়া ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com