1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

উল্লাপাড়ায় আজিজুল হত্যাকারিদের শাস্তির দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২০৪ Time View

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় প্রতি পক্ষের আঘাতে নিহত আজিজুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার ( ১৬ মে)  সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর নতুন পাড়া গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা আজিজুল হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, এক মাস পেরিয়ে গেলেও হত্যা মামলার কোন আসাসী গ্রেফতার করেনি পুলিশ। অথচ আসামি পক্ষের দেওয়া মিথ্যা লুটপাটের মামলার তদন্ত নিয়ে তৎপর তারা। আমরা দ্রুত আসামীদের গ্রেফতার চাই।

উল্লেখ্যঃ গত ৭ এপ্রিল সোমবার দুপুরে আজিজুল তার নিজ বাড়ির কাঁঠাল গাছের পাতাসহ ডাল কাটার সময় প্রতিবেশী হাজী আশরাফ আলীর জায়গায় সেটি পরে। পাতা সংগ্রহ করতে গেলে প্রথমে আশরাফ এতে বাঁধা দেয় এবং আজিজুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। পরে আশরাফ ও তার দুই ছেলে নুর মোহাম্মদ এবং নুরে আলমকে সঙ্গে নিয়ে এসে আজিজুলকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম ও রক্তাত্ত করে। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়।

এই ঘটনায় আজিজুলের পিতা শামছুল হক বাদি হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com