1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো “প্রত্যাশিত সিরাজগঞ্জ”

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৫ Time View

উল্লাপাড়া  প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর আবাসন প্রকল্পে (আদর্শ গ্রাম) সম্প্রতি বৈদ্যুতিক শকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে “প্রত্যাশিত সিরাজগঞ্জ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সকালে সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

প্রতিটি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি রসুনসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা আরিফ হোসাইন, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন রুবেল, নির্বাহী সদস্য শাহদাত হোসেন ও রানা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।

“প্রত্যাশিত সিরাজগঞ্জ” স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী সদস্য রানা সরকার জানান, “এই তাৎক্ষণিক সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ। তিনি জানান, গত ৩১ শে জুলাই আমাদের আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন আল আমানাহ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ক্ষতিগ্রস্থ এই ৮টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি রসুন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের আরিফ, কাউসার ডাবলু। আমরা ভবিষ্যতে পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসনের দিকেও নজর দেব।” তিনি আরো জানান, আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন বরাবরের মতোই সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে।”

স্থানীয় মানুষেরা জানান, এই ধরনের উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছে। এই ধরনের কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com