1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

উত্তরা ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১২

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর :

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান (৩২)। তিনি ইকু ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কর্মরত ছিলেন।

গত শনিবার থেকে এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা ২৩ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। তাদের দাবির মধ্যে রয়েছে জেনারেল ম্যানেজারের পদত্যাগ,পুরাতন শ্রমিকদের ছাঁটাই বন্ধ ও পূর্বের লে-অফ ব্যবস্থা ফিরিয়ে আনা নমাজের সময় নিশ্চিত করা,স্যালারি কার্ড বাতিল করা,পূর্বের আইডিতে শ্রমিকদের পুনর্বহাল।

শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এর মধ্যে সোমবার রাতে হঠাৎ মাইকিং করে ঘোষণা দেওয়া হয় যে এভারগ্রিন কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে গিয়ে গেটে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা ইপিজেডের সামনে সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের সরে যেতে বললে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি চালানো হয় বলে অভিযোগ শ্রমিকদের।

শ্রমিক সাদিকুল ইসলাম বলেন,অফিস বন্ধ অথচ তাদের লোকজন ভেতরে যাচ্ছে, বেরও হচ্ছে। শ্রমিকদের সমস্যা হলে আমরা কোথায় বিচার চাইবো? বেপজার কাছে অভিযোগ দিলে সমাধান হয় না।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম ফারহান জানান,হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে আঘাতের চিহ্ন ছিল। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

ঘটনার বিষয়ে মন্তব্য জানতে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com