1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

উঠানে পড়েছিল গলা কাটা দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৫ Time View

 

মনোয়ার হোসেন বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

 

 

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে আলম মিয়া নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত আলম মিয়া (৬০) ওই এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। প্রথম স্ত্রী মারা যাওয়ার দ্বিতীয় স্ত্রী রোজিনাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।

 

 

 

স্থানীয় সূত্র ও সাবেক কাউন্সিলর সুবহান মণ্ডলের বরাতে জানা যায়, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে আলম মিয়া স্ত্রীকে মারধর করতে গেলে রোজিনা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে স্বজনদের ডেকে আনতে যান।

 

 

পরে কিছু সময় পর বাড়িতে ফিরে এসে রোজিনা উঠানে আলম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তিনি পড়ে ছিলেন। তখনও তিনি জীবিত ছিলেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 

 

 

স্থানীয় সাবেক কাউন্সিলর সুবহান মণ্ডল আরও জানান, কয়েক দিন ধরেই আলম মিয়া আত্মহত্যার কথা বলছিলেন বলে শোনা গেছে। এ পরিবারের সকলে বদমেজাজি। ৩৫ -৩৬ বছর আগে আলম মিয়ার বাবা মোখলেছ শেখ গলায় ফাঁস দিয়ে এবং ২২-২৩ বছর আগে বোন জেলেখা বিষপানে আত্মহত্যা করেছিল।

 

 

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com