1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান মেশিন বিনষ্ট, জব্দ মালামাল মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর: পার্বতীপুরে সেন্ট্রাল লোকোমোটিভ কারখানা পরিদর্শন  হত্যামামলার প্রধান আসামি শফিকুল গ্রেপ্তার, ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আটক গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়গঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নার উদ্বোধন করেন:ড.জিয়াউদ্দিন হায়দার 

ঈশ্বরগঞ্জে যুবদল নেতা মানিক ও সাজিদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ Time View



শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক এবং আরিফুল ইসলাম সাজিদের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ (২৯ অক্টোবর) বুধবার বিকালে পৌর শহরের পুরাতন আদালত ভবন থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে শোভাযাত্রাটি জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণে আয়োজিত কেক কাটা ও আলোচনাসভায় অংশ নেয়। এদিন উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।

‎এতে পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ ছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহমেদ জায়েদীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com