1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

আ.লীগ ছাড়লেন কাজিপুরের ৫ নেতা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিনিধি:

ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজিপুরে ৫ নেতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। তারা ৫ জনই একটি কলেজে চাকরী করেন।

পদত্যাগকারীরা নেতারা হলেন, উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, আমাদের ব্যক্তিগত কারনে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ তারা পদত্যাগ করলেন। কোন প্রকার চাপে নয় স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা। তারা বলেন, ভবিষ্যতে কেউ আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে না জড়ায়।

পদত্যাগকারীরা ভবিষ্যতে কোন দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com