1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ Time View

দৃশ্যপট ডেস্ক
 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে এবং এবারের মতো ভবিষ্যতেও নির্বাচনে ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ ভোট দিতে হবে।

 

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

এ সময় তিনি বলেন, আলেম-ওলামারা দেশের জন্য জীবন দিতে কখনো কার্পণ্য করে না। তাদের বিগত ফ্যাসিবাদী সরকার নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা বলেছি, আলেম-ওলামাদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।

 

 

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকা ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ১১ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ঐক্যবদ্ধ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

 

 

এনসিপির এ মুখপাত্র বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামিক গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষভাবে মনোযোগ দেওয়া হবে।

 

 

সাবেক এ উপদেষ্টা আরও বলেন, জাতীয় পে-স্কেল করার জন্য কমিশনের প্রস্তাবকে ১১ দলীয় জোট সমর্থন করে, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ১১ দলীয় জোট সরকার গঠন করলে এ প্রস্তাব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনরতদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হবে।

 

 

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, নবীনগর-৫ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসানসহ ১১ দলীয় জোট ও এনসিপির নেতারা।

 

 

জেলার ছয়টি আসনের এনসিপির প্রার্থী এবং জোটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে কান্দিপাড়া এলাকায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল (র.) -এর কবর জিয়ারত করে নির্বাচনী পদযাত্রা কার্যক্রমের শুরু করেন।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com