1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার  বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ ঘোষণা রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

 আমানতের প্রতিদিন পত্রিকা বিক্রি করেই চলে সংসার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৭২ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে একটানা ৮ বছর ধরে বিভিন্ন পত্রিকা বিক্রি করে সংসার চালাচ্ছেন মো.আমানত হোসেন। পরিশ্রমী ওই পত্রিকা বিক্রেতার পরিবারের সদস্যরা এখন দুধে-ভাতে দিন কাটাচ্ছে।

পত্রিকা বিক্রেতা আমানত হোসেন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত কারী মোহাম্মদ আব্দুল আলীমুদ্দিনের ছেলে। বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ থেকে অনার্স পাস করে চাকরি না পেয়ে তিনি ২০১৭ সালে এ পেশায় পা বাড়ায়। ঢাকা থেকে বিভিন্ন পত্রিকা এজেন্ট নিয়ে তিনি পত্রিকা বিক্রি শুরু করেন।

এখন আমানত হোসেন ১২০ থেকে ১৫০ কপি বিভিন্ন পত্রিকা,তাড়াশ পৌর বাজার, বিনসাড়া বাজার, বিনোদপুর বাজার, বারুহাস বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। পূর্ব আকাশে সূর্য ওঠার আগেই মহিষলুটি বাজারে বাসে  যোগে পৌছে পত্রিকা । আর সেই পত্রিকা হাতে পাওয়ার সাথে সাথে মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন বাজারে ছুটে যায় আমানত হোসেন। দীর্ঘ প্রায় ৮ বছর পত্রিকা বিক্রি করে  আমানত হোসেনের অভাবী সংসারে নেই কোনো আয়ের উৎস তাই জীবিকা নির্বাহের জন্য পত্রিকা বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি।

পত্রিকা বিক্রির পাশাপাশি বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনোদপুর বাজারে ভাড়া দোকানে পান বিক্রি করেন।

এ বিষয়ে পত্রিকা বিক্রেতা মো. আমানত হোসেন জানান, পোড়াসোনা শেষ করে চাকরি না পাওয়ায় আমি এই পত্রিকা বিক্রির মধ্যে দিয়েই এ পেশায় পা বাড়াই। প্রতিদিন আমি ৫ থেকে ৭শ’ টাকা আয় করি তাতে আমার কোন রকমের  সংসার চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com