1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪৭ Time View

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি,জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,কুচকাওয়াজ,চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা,দোয়া মোনাজাত ও আলোচনা সভা। 

মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আমতলী সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবর রহমান,নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,সোহেলী পারভীন মালা,আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com