1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবস আজ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট

 

আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বব্যাপী ৮ মার্চ এ দিবসটি পালন করা হয়। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রা এবং সম্মাননা প্রদানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে দেওয়া হবে ‘অদম্য নারী পুরস্কার’। একই সঙ্গে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংকেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।

এ বছর বিশ্বব্যাপী ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) শীর্ষক প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। এই উদ্যোগে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি তুলে ধরা হচ্ছে।

 

উল্লিখিত প্রতিপাদ্য সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে মহিলা অধিদপ্তর। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নারী অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবও নানা কর্মসূচি গ্রহণ করেছে। বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। অনুষ্ঠানে কৃতী নারী হিসেবে সম্মাননা পাচ্ছেন সাংবাদিক মমতাজ বানু।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) দিবসটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। সকাল ১০টায় র‍্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। ডিআরইউয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র মাহে রমজানের কারণে নারী দিবসের বাকি কর্মসূচি ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com