1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২ জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন

আনোয়ারায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশাচালক আইয়ুব আলীকে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া এবং পটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন,মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২)মো. আব্দুল জব্বার (৩১)।

 

 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সকালে আইয়ুব আলী তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ঐদিন বেলা ১১টার দিকে আনোয়ারার শোলকাটা রাস্তার মোড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই চালককে বিষাক্ত দ্রব্য সেবন করানো হয়েছিল। এই ঘটনায় গত ৬ মে অটোরিকশার মালিক আলী আহাম্মদ একটি হত্যা ও চুরির মামলা দায়ের করেন।

 

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

 

পুলিশ এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com