1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

আদালত প্রাঙ্গণে টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

 

ফেনী থেকে আলাউদ্দিন আল হাসান

ফেনী জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হাজারো মানুষের ভোগান্তি এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আদালত ভবনের টয়লেট সংকট বিচারপ্রার্থী নারী, শিশু ও বয়স্কদের জন্য এক ধরনের নরকযন্ত্রণায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আদালত ভবনের প্রথম ও দ্বিতীয় তলার পাবলিক টয়লেটগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। টয়লেটের মেঝেতে জমে আছে ময়লা পানি, বেসিনগুলো প্রায় অকেজো, আর তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে টয়লেট ব্যবহার না করে কষ্ট সহ্য করছেন।

একজন বৃদ্ধ বিচারপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেই শরীর ভেঙে পড়ে। তার ওপর এই টয়লেট ব্যবহারের মতো কোনো পরিবেশ নেই। আমরা কি ন্যূনতম নাগরিক সেবাটুকুও পাওয়ার যোগ্য নই?”
দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ বিষয়ে বক্তব্য জানতে আদালত ভবনের প্রশাসনিক কর্মকর্তা ইউছুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলেই দ্রুত এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com