1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

আদালতে কেউ ন্যায় বিচার পাচ্ছে না: রিজভী

বার্তা ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬০ Time View

অনলাইন ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, উপজেলা নির্বাচনে স্থানীয় এমপির মনোনীত প্রার্থী ছাড়া কাউকে দাড়াতে দিচ্ছে না ক্ষমতাসীনরা । তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের অধিকারগুলো কেড়ে নিয়েছে। শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা সমালোচনা করেন এই বিনেপির নেতা। তিনি বলেন, জনগণ চায় আওয়ামী লীগ সরকার উৎখাত হোক। জনগণের মালিকানা, অধিকার কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে। আপনার কোনো ক্ষতি হোক আমরা চাই না। ডাকাতের মতো দস্যুর মতো ক্ষমতায় বসে আছে সরকার।রিজভী বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ১০ হাজার টাকার জন্য কৃষক থাকে কারাগারে, আর ১০ হাজার কোটি টাকা যে নিয়েছে সে থাকে প্রধানমন্ত্রীর পাশে।তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করবো, গায়ে লাঠির বাড়ি দিলে একসাথে প্রতিবাদ প্রতিরোধ চালাতে হবে। না হয় প্রতিকার পাওয়া যাবে না। আদালতে কেউ ন্যায় বিচার পাচ্ছে না। সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতির জন্য কাজ করতে হবে বলেও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com