1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

আদমদীঘিতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৯৭ Time View

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এই প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত ও সজল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, এনজিও প্রতিনিধি (এসকেএস) রাকিব খন্দকার ও ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর উপজেলার মোট ২৭০ জন কৃষকের মধ্যে উফশী আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com