1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

অভিযানে ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ একটি বন্ধ ঘোষণা ও জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ একটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৯টি ভাটায় ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞপ্তিতে তুহিন আলম জানান, ভাটা স্থাপন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর আলোকে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার বহুতী এলাকার রাইন ব্রিকস, রায়গঞ্জ উপজেলার নারায়ণ শালুয়া এলাকার জেনিন ব্রিকস ও সরাই হাজীপুরের সান ব্রিকসের কিলন এবং চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। অপরদিকে রায়গঞ্জের মোড়দিয়ার আলফা ব্রিকস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ছাড়া বহুতী এলাকার রাইন ব্রিকসকে ৬ লাখ, রায়গঞ্জের দেউলমুড়া সুরমা ব্রিকসকে ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকস ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকস-২ ৫ লাখ, সরাই হাজীপুর এলাকার এসএন বি ব্রিকস ৪ লাখ, সান ব্রিকস ৫ লাখ, ভুইয়াগাঁতী মেসার্স হিরো ব্রিকস ৫ লাখ, মোরদিয়া এলাকার সুপার ব্রিকস ২ লাখ ৫০ হাজার, লাঙ্গলবন্ধের মেসার্স রেজা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com