1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম কারা জিতবে বিশ্বকাপ লিখে ভোট চাইলেন দিঘী এক ইনজেকশনেই নির্মূল হবে ক্যানসারের টিউমার সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী ‘এত মূর্খ লোকদের সঙ্গে রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক’ জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম : মির্জা ফখরুল আমলারা কোনো দলের পক্ষ নিলে অতীতের মতো করুণ পরিণতি হতে পারে: এটিএম আজহার  গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নাসিরনগরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সেবা পেলেন পাচঁশতাধিক মানুষ চট্টগ্রামে ৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে নারী শিশু সহ আটক ১০

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল সোয়া ৫টার দিকে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর সোয়া ৫টার দিকে বারাদি বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা।

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাও হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com