1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার

অবিরাম ভারী বর্ষণে বিভাগীয় নগরী রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

কয়েকদিন থেকে থেমে বৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর অলিগলি ও নিম্নাঞ্চলের রাস্তা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। যার কারনে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘর ও অলিগলি রাস্তায় প্রবেশ করেছে।

নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ এই শ্যামা সুন্দরী খালের অনেক স্থান তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে।এদিকে সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারনে নগরীর মুন্সিপাড়া, কামারপাড়া, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমানতলাসহ কমপক্ষে ২০ থেকে ২৫ টি মহল্লার বাড়ি ঘর এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পরেছেন। সেই সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠায় স্কুলের শিক্ষার্থীরা পরেছেন বিপাকে।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুরে গত দুই দিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবি শস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com