1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী  ডাকাতি করা গরুর মাংস সরবরাহ হতো ঢাকার সুপারশপে হোসেনপুরে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ছুরিকাঘাত,জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন বিজিবির অভিযানে যশোরে ১১ লাখ টাকার বিষাক্ত জেলি পুশ চিংড়ি জব্দ সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির রায়গঞ্জে এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চলনবিল থেকে খোরাকির ধান নিয়ে ট্রাকে ফিরছেন শ্রমিকেরা তাড়াশ-রায়গঞ্জে মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা ভিপি আয়নুল হক এমপি 

অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ছুরিকাঘাত,জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬ Time View

 

আশরাফুল ইসলাম আকন্দ,গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল লুৎফর রহমানকে ছুরিকাঘাতে আহত ও দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরশহরের প্রধানপাড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু রায়হান মণ্ডল।

এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছেলে সাজ্জাতুল বারী, সংগঠনের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, সার্জেন্ট সাইফুল ইসলাম, সার্জেন্ট আব্দুল হামিদ ও ওয়ারেন্ট অফিসার মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজার জামে মসজিদে আছরের নামাজ শেষে বের হওয়ার পর রাজাহার জিনাউত গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল লুৎফর রহমানের ওপর হামলা চালানো হয়।

থানায় দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নিচকিন চাপড় এলাকার আকবর আলী, আলী আনছার, রাসেল, রোমান এবং রাজাহার জিনাউত গ্রামের আ. রহমান, সোলাইমান আলী ও ফরিদুলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। এসময় তার কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি বগুড়ার সিএইচএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ, জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় এবং আগামী ২০ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com