1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দল ছাড়লেন এনসিপি নেত্রী প্রীতি নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার, সব কেন্দ্রে সিসি ক্যামেরা ৩ বোনের স্বপ্নযাত্রা : একসঙ্গে জন্ম, একসঙ্গে এসএসসি রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক  সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সমতায় বাংলাদেশ সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন রংপুরে সিজারের পর পেটে  গজ রেখে সেলাইয়ের অভিযোগ সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সংস্কৃতি থাকে,দেশে মবের সংস্কৃতি দেখলাম : সংসদে রুমিন ফারহানা

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

 

শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারনে এই টিকাদান ব্যাহত হয়েছিলো। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যাবস্থায় যে অব্যাবস্থা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।

 

 

 

 

 

সোমবার সকাল ১০ টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

 

 

 

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সাথে সাথে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরী পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকাদান করা হবে।‎‎

 

 

 

 

 

এ টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

 

 

 

 

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিরাজগঞ্জের স্বাস্থ্য বিভাগ। আগামী ১১ কর্মদিবসের এই টিকাদান কর্মসূচি চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com