1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

অনুমোদন ছাড়া স্কুলের গাছ কাটা ও অর্থ আত্মসাতের প্রমাণ পেল তদন্ত কমিটি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৬ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই সরকারি স্কুলের গাছ কাটা ও বিভিন্ন প্রকল্পের অর্থ-আত্মসাত ও দুর্নীতির ঘটনা তদন্তে সত্যতার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি প্রধান সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক।
এলাকাবাসীর গণ স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে গত রবিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেন তদন্ত কমিটি। তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তা ফজলুল হক গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত কমিটি প্রধান সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক গণমাধ্যম কর্মীদের আরও জানান,  জেলাধীন উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দুলাল এর বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে মোঃ শাহ জামাল ও জাহাঙ্গীর আলম নামের দুই ব্যক্তি উদ্ধর্তন কতৃপক্ষের কাছে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারের অনুমোদন ছাড়া স্কুলের ২১ টি গাছ কাটার অভিযোগ এনে পৃথক দরখাস্ত দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় কার্যালয় আমাকে (ফজলুল হক) ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন কে প্রধান করে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তদন্ত শেষে এলাকাবাসীর অভিযোগ অনেকাংশ সত্য বলে জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com