1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

অচল হাত, শূন্য থালা – পক্ষাঘাতে থমকে গেলেও লড়ে যাচ্ছেন আজিজ দম্পতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ Time View

 

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ ,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের পানাইগাতি গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ। মাত্র তিন মাস আগেও তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নিজের শ্রমে সংসারের খাবার জোগাতেন। কিন্তু হঠাৎ পক্ষাঘাতে আক্রান্ত হয়ে এখন তিনি সম্পূর্ণ শয্যাশায়ী।

যে হাত দিয়ে তিনি পরিবারের রুজি-রোজগার চালাতেন, সেই হাত আজ অচল। জরাজীর্ণ ঘরের ভেতরে অসুস্থ স্বামীর পাশে বসে থাকা স্ত্রীর চোখের জল আর দীর্ঘশ্বাস যেন তাদের অসহায় জীবনের নীরব সাক্ষী হয়ে আছে।

 

পরিবারে একটি ছেলে থাকলেও তার নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে অসুস্থ বাবা ও অভাবী মায়ের ভরণপোষণের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

বর্তমানে প্রতিবেশীদের সহানুভূতি ও সামান্য সহায়তার ওপর নির্ভর করেই খেয়ে না খেয়ে দিন পার করছেন এই বৃদ্ধ দম্পতি। অনেক দিনই তাদের রান্নার চুলা জ্বলে না।

পবিত্র রমজানে যেখানে ইফতারে তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণের কথা, সেখানে আজিজ দম্পতির ভাগ্যে জুটছে কখনো শুধু এক গ্লাস পানি, কখনো সামান্য খাবার। অসুস্থ শরীর নিয়ে রোজা রাখা তাদের জন্য হয়ে উঠেছে কঠিন সংগ্রাম।
সেহরি ও ইফতারে পেটভরে খাওয়ার মতো চাল-ডালও বর্তমানে তাদের ঘরে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের পক্ষ থেকে দেশ-বিদেশের সহৃদয় ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে এই অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সামান্য সহযোগিতাই তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।

মানবিক সহায়তা পাঠাতে যোগাযোগ করা যাবে—
যোগাযোগ:কাজল দাস ,বিকাশ (পার্সোনাল): 01717-412751

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com