1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১৩২ বল খেলেও শূন্য রানের ইনিংস, তবু প্রশংসায় ভাসছেন ব্যাটার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন মান্দায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

১৩২ বল খেলেও শূন্য রানের ইনিংস, তবু প্রশংসায় ভাসছেন ব্যাটার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

 

ক্রীড়া ডেস্ক

 

 

চার-ছক্কার বৃষ্টি, ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং—টি-টোয়েন্টির এই যুগে এমন ইনিংসের কথা শুনলে অনেকেই হয়তো ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরার পরামর্শ দেবেন।

 

 

 

 

 

 

 

 

 

কিন্তু ক্রিকেট যে শুধু রান করার খেলা নয়, কখনো কখনো উইকেট আঁকড়ে পড়ে থাকাটাও যে বড় কৃতিত্ব, সেটিই যেন মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড।

 

 

 

 

 

 

 

 

 

১৩২ বল খেলেও তার ব্যাট থেকে আসেনি কোনো রান। তবু এই ‘শূন্যের’ গল্পে তিনিই নায়ক! অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা।

 

 

 

আর ফিল্ডের লক্ষ্য? যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা। সেই লক্ষ্যে কতটা অবিচল ছিলেন ফিল্ড, তা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট—১৩২ বল মোকাবিলা করেও রানসংখ্যা শূন্য! ক্রিকেটে ব্যাট সাধারণ লক্ষ্য যেখানে যত দ্রুত সম্ভব রান তোলা, সেখানে ফিল্ড উল্টো পথে হেঁটেছেন। রান করার চেয়ে উইকেট বাঁচানোই হয়ে উঠেছিল তার কাছে বড় চ্যালেঞ্জ।

 

ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নর্দার্ন। এরপর ইস্টার্ন তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।

 

 

 

 

 

 

 

ম্যাক্স ফিল্ডের এই মহাকাব্যিক শূন্য রানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ আখ্যা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com