1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সলঙ্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেপ্তার  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি: জেলা প্রশাসক চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন সেপ্টেম্বরে সর্বোচ্চ মাদক উদ্ধার করে সেরা থানা পোরশা

সলঙ্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময়

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে সলঙ্গা থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর সভাপতিত্বে ও

সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম, থানা জামায়াত ইসলামির আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি কে.এম আহসান হাবিব, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সলঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডলসহ প্রমুখ।

 

এ বছর সলঙ্গা থানায় ৬টি ইউনিয়নে ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

সভায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর বলেন, সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে থানা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন।

 

নিরাপত্তা নিশ্চিত করতে থানার সব পূজামণ্ডপকে সিসিটিভির আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com