1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা তাড়াশে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, এক সপ্তাহের সময় বেঁধে দিলেন এমপি বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

বাবা সেলুনে কাজ করেন। মা আগে চালকলে কাজ করলেও অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারেন না। দুই সন্তানসহ চার সদস্যের পরিবারে যেখানে দুবেলা খাবার জোগাড় করাই কঠিন, সেখানে অর্থের অভাবে তিনবার বিয়ে ভেঙে যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের সুচিত্রা রানী দাসের।

 

 

 

সুচিত্রা রানী দাস জামতৈল সূত্রধরপাড়ার সুজন চন্দ্র দাস ও কামনা রানী দাস দম্পতির মেয়ে। সুচিত্রার একটি ভাই রয়েছে।

 

 

 

 

টাকার অভাবে তিনবার সুচিত্রার বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সমাজকর্মী মামুন বিশ্বাসের। তিনি সুচিত্রার বিষয়টি তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন। সেই পোস্ট দেখে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মামুন বিশ্বাসের অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে থাকেন। এতে ২ লাখ ৩২ হাজার টাকা সংগ্রহ হয়। সেই টাকা দিয়ে বিয়ের সমস্ত বাজার নিজের হাতে করেন মামুন বিশ্বাস। এবং বিয়ের দিন থেকে শুরু করে প্রতিটা সময় নিজের হাতে কাজ করে বিয়ের অনুষ্ঠান পার করেন।

 

 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সেই টাকা দিয়ে ধুমধাম করে সুচিত্রার বিয়ে শুরু হয়ে শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে সম্পন্ন হয়। একই জেলার উল্লাপাড়া উপজেলার হাট বোয়ালিয়া গ্রামের ঝড়ু লাল চন্দ্র ভৌমিক ও মমতা রানী ভৌমিক দম্পতির ছেলে পলাশ কুমার ভৌমিকের সঙ্গে তার বিয়ে হয়।

 

 

 

 

 

সুচিত্রার মা কামনা রানী দাস বলেন, ‘আমি একসময় চালকলে কাজ করতাম। অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারি না। সুচিত্রার বাবা সেলুনে কাজ করেন তারও আগের মতো কাজ নেই। তিনি যে টাকা আয় করেন তা দিয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমাদের খুব কষ্টে চলতে হয়। ঘরবাড়ির অবস্থাও ভালো নয়। টাকার অভাবে সুচিত্রার তিনবার বিয়ে ভেঙে যায়। মামুন বিশ্বাস ভাই আমাদের পাশে না দাঁড়ালে এবারও হয়তো বিয়ে ভেঙে যেত।’

 

 

 

 

সুচিত্রা রানী দাস বলেন, ‘এর আগে তিনবার বিয়ে ঠিক হলেও টাকার অভাবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এবার বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি ও আমার মা-বাবা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু মামুন বিশ্বাস মামা এসে আমাদের পাশে দাঁড়ান। কোনো দিন ভাবিনি আমার মতো অসহায় মেয়ের এত বড় আয়োজন করে বিয়ে হবে। তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’

 

 

মামুন বিশ্বাস বলেন, ‘সুচিত্রার বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট দেই। দেশ-বিদেশের মানবিক মানুষের সহযোগিতায় ২ লাখ ৩২ হাজার টাকা সংগ্রহ হয়। সেই অর্থে বিয়ের প্রয়োজনীয় কাজ শেষ করার পর ২৩ হাজার টাকা সুচিত্রার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কৃতিত্ব আমার নয়; দেশ-বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, কৃতিত্ব তাদের। আমি শুধু চেষ্টা করে যাচ্ছি।’

 

 

মামুন বিশ্বাস আরও বলেন, ‘সুচিত্রার বিয়ের মতো ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এখন পর্যন্ত দেড় শতাধিক অসহায় মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের সবাই সুখে-শান্তিতে সংসার করছেন। আগামীতে এই ধরনের কাজ অব্যাহত থাকবে। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com