
তাড়াশ (সিরাজগঞ্জ )প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের সঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় তাড়াশ উপজেলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার কৃষি কার্যক্রম, কৃষকদের বিভিন্ন সমস্যা এবং কৃষি উপকরণ, বিশেষ করে সার সরবরাহ ও বিতরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় কৃষকদের বিভিন্ন সমস্যা ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার মোহাম্মদ আফসার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের ব্যক্তিগত সহকারী মো. কামাল পাশা জনি, উপজেলা কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সার ডিলাররা উপস্থিত ছিলেন।