1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় দেশে এলপি গ্যাসের সংকট নেই, মন্ত্রীকে অপারেটরদের নিশ্চয়তা কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন রংপুরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস যশোরে ২৫ কেজি গাঁজাসহ সাড়ে ৭ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

মাজার শরীফ সংলগ্ন মসজিদ থেকে ‘মূল্যবান’ পাথর চুরির অভিযোগে তিনজনকে পুলিশে সোপর্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন একটি ভাঙা মসজিদ থেকে মূল্যবান পাথর চুরির অভিযোগে তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

 

আটক করা হয়েছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মো. শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মো. জেলহক (৪৭) ও মোছা. তুলি পারভীনকে (৩৬)।

 

 

রাতে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। একইসঙ্গে চুরি হওয়া পাথর উদ্ধার এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে ঐতিহাসিক একটি পুরনো ভাঙা মসজিদ রয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখান থেকে পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, যা বেশ মূল্যবান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং পরে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।

 

 

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক, রাশিদুল ইসলাম, শাহেদুল ইসলামসহ অনেকের দাবি, মাজার শরীফ ও পুরনো মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সকল স্থাপনা ও প্রত্নতত্ত্ব নিদর্শন সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থাপনার কোনো অংশ বা পুরনো পাথর যাতে চুরি বা নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

 

 

এ প্রসঙ্গে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানিয়েছেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com