1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মেসে অস্ত্র নিয়ে প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উত্তরাঞ্চলের উন্নয়নে খনিজ সম্পদের সঠিক ব্যবহার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী সলঙ্গায় সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত বেলকুচিতে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ৫০০ মশারি বিতরণ অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চায়না বাঁধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা দামুড়হুদায় সড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ  কুড়িগ্রামের ধরলার ভাঙনে দিশেহারা জগমনের চরবাসী, স্থায়ী বাঁধের দাবি

ফাইবার ভাস্কর্যে স্বাবলম্বী উল্লাপাড়ার নাঈম, কর্মসংস্থান হচ্ছে অন্যদেরও

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

চাকরির পেছনে না ছুটে নিজের কারিগরি দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাঈম হাসান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ছোট পরিসরে ফাইবার ও ভাস্কর্য তৈরির কাজ শুরু করলেও ধীরে ধীরে তার উদ্যোগ বিস্তৃত হয়েছে। বর্তমানে তার কারখানায় কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। এতে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও জীবিকার সুযোগ তৈরি হয়েছে।

উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের বাখুয়া সিএনবি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে নাঈমের ব্যতিক্রমী এই কারখানা। এখানে হাতি, ঘোড়া, বাঘ, হরিণ, পাখিসহ বিভিন্ন প্রাণীর ফাইবারের ভাস্কর্য এবং নানা ধরনের শৌখিন সামগ্রী তৈরি করা হচ্ছে। দক্ষ কারিগরদের হাতে তৈরি এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

নাঈম হাসান জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর প্রচলিত চাকরির পথে না গিয়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। শুরুতে সীমিত পরিসরে কাজ করলেও অভিজ্ঞতা ও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যবসার পরিধি বাড়িয়েছেন।
তিনি বলেন, “প্রথমে ছোট পরিসরে কাজ শুরু করেছিলাম। ধীরে ধীরে কাজ বাড়তে থাকে। এখন আমার প্রতিষ্ঠানে কয়েকজন শ্রমিক কাজ করছেন। এতে আমার নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকটি পরিবারের জীবিকার সুযোগ তৈরি হয়েছে।”

কারখানার শ্রমিক রাকিব হোসেন বলেন, আগে তাদের নিয়মিত কাজের সুযোগ ছিল না। বর্তমানে নাঈমের কারখানায় কাজ করে তারা পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয়ভাবে এ ধরনের আরও উদ্যোগ গড়ে উঠলে বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও মনে করেন তিনি।

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বাখুয়া সিএনবি বাসস্ট্যান্ডের পাশে নাঈম হাসানের তৈরি বিভিন্ন প্রাণীর মূর্তি ও ভাস্কর্য তিনি দেখেছেন। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে চাকরির পাশাপাশি নিজে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নাঈম ভালো করছেন। ভবিষ্যতে মূলধনের প্রয়োজন হলে সমাজসেবা অফিসের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, নাঈম হাসানের উদ্যোগ শুধু তার নিজের কর্মসংস্থানই তৈরি করেনি, বরং স্থানীয় কয়েকজন মানুষের নিয়মিত আয়ের পথও তৈরি করেছে। কারিগরি দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতাকে কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন—নাঈমের উদ্যোগ তারই একটি উদাহরণ।

তথ্য সূত্রঃ সংগৃহীত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com