1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজা নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

বগুড়া প্রতিনিধি:

বাড়ি ফেরার আগেই থেমে গেল জীবন। সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন রিপন কুমার কর (৪৫)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার বনানী বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন কুমার কর দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি দীপক কুমার করের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বনানী বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস রিপন কুমার করকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি ঢাকা থেকে বগুড়াগামী আরকে পরিবহনের বলে জানা গেছে।

রিপন কুমার কর ঢাকার শান্তিনগর শাখার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডেলিভারি কাউন্টারের সাবেক সিএসও ছিলেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের তপন কুমার করের মেঝ ছেলে।

পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। চান্দাইকোনা মুন্ডুমালা মহাশ্মশানে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক নাবালক ছেলে রেখে গেছেন।

 

বগুড়ার শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপন কুমার করের অকাল মৃত্যুতে চান্দাইকোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com