1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের সলঙ্গায় দেশে নৈরাজ্য, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে থানা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার( ২৪ সেপ্টেম্বর )বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিকেল ৪টার দিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গেটে গিয়ে শেষ হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার। এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

মিছিল থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

কর্মসূচিতে সলঙ্গা থানা বিএনপির ছয়টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com