1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় ৩নং ইটালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও বিশালাকার মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন সবুজ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের সাতপুকুর বাজার, ইটালী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় এই গণসংযোগ পরিচালনা করা হয়। শোডাউনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

 

গণসংযোগ ও শোডাউন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজ নিজের প্রার্থিতা ও নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ইটালী ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতেই আমি মাঠে নেমেছি। ৩নং ইটালী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

 

তিনি আরও বলেন, “বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ সমাজের জন্য উন্নয়নমূলক পরিবেশ তৈরি করতে আমি তাদের দ্বারে দ্বারে যাচ্ছি। সাধারণ মানুষ ও তরুণ সমাজের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, দলীয় সমর্থন পেলে ইটালী ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com