1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার লড়াই আরও কঠিন করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের লড়াই হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার। সেমিফাইনালে উঠতে ম্যাচটি জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের।

 

 

 

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল ১২৯ ও ১১৪। ব্যাটিংয়ে তো বটেই, ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজিতেও ভালো লড়াই করেছিল তারা; কিন্তু মিস ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে।

 

 

 

 

দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি বলেছেন, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছিলাম। কিছু নির্দিষ্ট জায়গায় আমাদের সত্যিই উন্নতি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা ক্যাচ (গুরুত্বপূর্ণ মুহূর্তে) মিস করি নয়তো ভুল ফিল্ডিং করি। আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।

 

 

এই ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে। তবে এখনই সেই ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না তারা। এমনকি আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা নিয়েও দুশ্চিন্তা করছে না।

 

ব্যাটার মোস্তারি আমিরাতকে সমীহ করে বললেন, সংযুক্ত আরব আমিরাত একটি ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com