1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ট্রাফিক ব্যবস্থা চালুর দাবীতে ৭দিনের আল্টিমেটাম ট্রাক মালিক-শ্রমিকদের নলডাঙ্গার হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনায় , ৫ জনের কারাদণ্ডসহ জরিমানা ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ উল্লাপাড়ায় ‘ডিবি পরিচয়ে’ চাঁদা দাবি আটক ১ চুয়াডাঙ্গা সীমান্তে মাদকের নতুন ফাঁদ, বহনে ব্যবহার হচ্ছে স্কুলশিক্ষার্থীরা তাড়াশে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ইট ভাটায় সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

তাড়াশে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ পৌরসভা এলাকার হাসপাতাল গেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। তাড়াশ থানা পুলিশের পরিচালিত এ অভিযানে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩১) এবং তাড়াশ পৌর শহরের উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৪০)।

 

পুলিশ জানায়, অভিযানের সময় উদ্ধার করা গাঁজা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করেন।

 

পুলিশ আরও জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com