1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ সাতসকালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ ২৮ আগস্ট আজকের নামাজের সময়সূচি ‘২ লাখ নিছি’ ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন-শোকজ বাড়ির মধ্যেই ভেজাল সার-বালাইনাশক তৈরি, অতঃপর… বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে নিয়ে উধাও ৪ সন্তানের জননী বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিকূলতার শিকার শাহজাহান সিরাজ কলেজ: শুক্লা ফুলবাড়ীতে বাঁশে হেলান দেওয়াই কাল হলো মুনের, বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

সাতসকালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আকেরজন যাত্রী আহত হয়েছেন।

 

 

 

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি চারা বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 

নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা ঠাকুর হালদার (৬৮) ও অটোরিকশাচালক কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালক আশিক (৩৭)।

 

 

আহত হয়েছেন নিহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

 

স্থানীয়রা জানায়, কামারখন্দের ভদ্রঘাট বাজার থেকে মৎস্যজীবী ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি দ্রুতগতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন।

 

 

 

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার পর নিহতদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ব্যাপারে এখনো থাকায় কোনো অভিযোগ করেনি কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com